সজীব চন্দ্র নাথ কে কুপিয়ে হত্যা করে ইউসুফ হোসেন।

ছবি: হত্যাকারী মো. ইউসুফ হোসেন বিজয়।

ট্রাকচালক সজীব চন্দ্র নাথ (৩০) কে ছুরিকাঘাত করে হত্যা করে আরেক ট্রাকচালক মো. ইউসুফ হোসেন বিজয় (২৪)।

এই হত্যার ঘটনা ঘটে, ১০ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম জেলা সদরঘাট থানাধীন সদরঘাট রোডের সদরঘাট জেটি গেটের সামনে রাস্তার ওপর।

নিহত সজীব চন্দ্র নাথ (৩০) চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার তেমহনী এলাকার বাসিন্দা প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

জানাযায়, সদরঘাট জেটি গেটের সামনে রাস্তার ওপর জিপিএইচের স্ক্র্যাপ বহনের উদ্দেশ্যে অপেক্ষমাণ হাক্কানী ট্রান্সপোর্টের দুই চালকের মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ড্রাইভার মো. ইউসুফ হোসেন বিজয় (২৪) সজীব চন্দ্র নাথের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। উপস্থিত অন্যান্য ড্রাইভার তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানার ওসি আবদুর রহিম বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারীকে আটক করেছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *