
মাগুরায় দুর্ধর্ষ ডাকাতি হিন্দু দম্পত্তি কে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছ।
১৬ মে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে মাগুরা জেলা সদর উপজেলার বেড়আকচি গ্রামের বিভাষ কুমার বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
শনিবার ভোরে ডাকাতরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে।
পরে প্রতিবেশিরা আহত বিভাষ কুমার বিশ্বাস (৪৫) ও তার স্ত্রী নীলিমা বিশ্বাসকে (৪০) উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বিভাষ কুমার ওই গ্রামের মৃত গণেষ চন্দ্র বিশ্বাসের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন বলেন, গভীর রাতে জগদল এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।