লঙ্কার গুঁড়া ছিটিয়ে সোনা চুরির চেষ্টা, আটক মুসলিম নারী।

ছবি: সালমা আক্তার।

চট্টগ্রামে সুমন ধরের সোনার দোকানে ঢুকে লঙ্কার গুঁড়া ছিটিয়ে সোনা চুরির চেষ্টা করে বোরকা পড়া মুসলিম নারী।

এই ঘটনা ঘটে, ১২ মে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবির হাটের নিউ টুনটু জুয়েলার্সে।

সোনা চুরির চেষ্টা করা ওই মুসলিম নারীর নাম সালমা আক্তার।

সালমা আক্তার এর আগে ১১ মে সোমবার আরেকটি জুয়েলারির দোকানে চুরি করেছিলেন। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা তবে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, ক্রেতার বেশে এই নারী দোকানে ঢুকে দেখছিলেন সোনার হার এবং চুড়ি। দোকান কর্মচারীরাও শোকেস খুলে দেখাচ্ছিলেন নানা ধরনের গয়না। একপর্যায়ে ওই নারী হঠাৎ বোরকার পকেটে হাত দেন। মুহূর্তেই লঙ্কার গুঁড়া ছিটিয়ে দেন তিন কর্মচারীর চোখেমুখে। দেখানোর জন্য বের করা বেশ কিছু গয়না কেড়ে নেন তিনি। লঙ্কার গুঁড়া ছিটানোয় কর্মচারীরা চোখে দেখতে পারছিলেন না। তবে এর মধ্যেও ওই নারীকে তারা দোকান থেকে বের হতে দেননি। কর্মচারীদের বারবার ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করেও তিনি বিফল হন। পরে আটক করা হয় ওই নারীকে।

দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, ওই নারী ক্রেতা বেশে সোনা নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

গয়নার দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ২টার দিকে ক্রেতা সেজে বোরকা পরা ওই নারী দোকানে ঢোকেন। দোকানের কর্মচারীদের সোনার গয়না দেখাতে বলেন তিনি। পরে তারা বেশ কিছু গয়না বের করলে ওই নারী তাদের সবার চোখেমুখে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দেন। এ সময় চুড়ি, কানের দুল এবং হার ছিনিয়ে নেন তিনি। গয়নাগুলো প্রায় সাড়ে তিন ভরি সোনা দিয়ে তৈরি। এক কর্মচারী ওই নারীর দুই হাত কৌশলে ধরে রাখেন। এরপর বাইরের লোকজন এসে ওই নারীকে আটক করে।

দোকানের মালিক সুমন ধর বলেন, সাড়ে ৩ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন ওই নারী।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে গতকাল সোমবারও উপজেলার আরেকটি সোনার দোকান থেকে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছিল। আজ আবার ক্রেতা সেজে চুরি করতে গিয়ে ধরা পড়েন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *