
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গৌরব কুমার হালদার কে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার ও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
ভুক্তভোগী গৌরব কুমার হালদার সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার ইচলাদিঘর গ্রামের গোবিন্দ হাওলাদারের ছেলে। গৌরব কুমার হালদার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গৌরব কুমার হালদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তাকে এক বছরের কারাদণ্ডও দেয়া হয়।