
হিন্দু স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকারের ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয় করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, গত ৪জানুয়ারি রোববার ভোরে চট্টগ্রাম জেলা নগরের পাঁচলাইশ থানার রউফাবাদ হিলভিউ এলাকায়।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার জানান, রোববার ভোরে তাঁর দোকানের কর্মচারী সবুজ দেবনাথ, পিন্টু ধর ও বিভাষ রায় গলানো সাড়ে তিনশ ভরি স্বর্ণ; অলংকার বানানোর জন্য রাজধানী ঢাকার তাঁতিবাজারে নিয়ে যাচ্ছিলেন। তাদের বহন করা সিএনজি অটোরিকশাটি পাঁচলাইশ থানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা সাত থেকে আটজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর অস্ত্র ঠেকিয়ে স্বর্ণগুলো ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অভিযোগ করেছেন তিনি।
পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম বলেন, ‘৩৫টি স্বর্ণের বার ছিনতাই হয়েছে বলে এক স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ করেছেন।
সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, ‘ডিবি সাদা পোশাকে অভিযান পরিচালনা করে না। কমিশনার স্যারের কঠোর নির্দেশ রয়েছে। এই ঘটনায় কারা জড়িত সেটি তদন্তে বেরিয়ে আসবে।’