
প্রকাশ্যে গুলি করে হিন্দু যুবক রানা প্রতাপ(৪৫) কে হত্যা করে।
এই ঘটনা ঘটে, ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোর জেলা মনিরামপুর উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায়।
নিহত রানা প্রতাপ(৪৫) যশোর জেলা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে।
জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।