মুসলিম যুবকের প্ররোচনায় হিন্দু যুবকের আত্মহত্যা।

ছবি: নিহত জয় মহাপাত্র।

মুসলিম যুবক আমিরুল ইসলামের প্ররোচনায় হিন্দু যুবক জয় মহাপাত্র (১৯) আত্মহত্যা করেছে।

এই ঘটনা ঘটে ৯ জানুয়ারি শুক্রবার সকালে সিলেট জেলার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় মহাপাত্রের মৃত্যু হয়।

নিহত জয় মহাপাত্র (১৯) সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলার ভাঙাডহর গ্রামের লিটন মহাপাত্রের ছেলে।

নিহতের পিসতুতো ভাই অয়ন দাস জানান, ভাঙাডহর গ্রামের জয় মহাপাত্র বোরহানপুর গ্রামের মদরিস মিয়ার ছেলে মুদি দোকানদার আমিরুল ইসলামের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল ফোন কিনেছিলেন। চুক্তি অনুযায়ী নগদ দুই হাজার টাকা পরিশোধের পর বাকি টাকা প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল। তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করলেও শেষ কিস্তির ৫০০ টাকা দিতে দেরি হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয় টাকা দিতে আমিরুল ইসলামের দোকানে গেলে সেখানে তাকে মারধর করা হয় এবং মোবাইলটি কেড়ে নেওয়া হয়। এ সময় আমিরুল জয়কে অপমানজনক কথা বলেন বলে। পরে জয় ওই দোকান থেকেই ইঁদুর মারার (বিষ) কিনে বাড়ি ফিরে যান।
রাত সাড়ে সাতটার দিকে জয় বিষ খাওয়ার কথা স্বীকার করেন। এরপর দ্রুত তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন।
পরে শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় মহাপাত্রের মৃত্যু হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, আমি তখন ডিউটিতে ছিলাম। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে সিলেটে রেফার করা হয়।

নিহতের স্বজন বাদল দাস জানান, খবর পেয়ে তিনি সিলেটে আসেন। কোতয়ালি থানার কাগজপত্র সম্পন্ন করে লাশের ময়নাতদন্ত করা হবে।

জয়ের কাকা মিটু মহাপাত্র বলেন, আমরা সিলেটে যাচ্ছি। সেখানে গিয়ে জয়ের বাবার সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেব।

জয়ের মা শেলী মহাপাত্র অভিযোগ করে বলেন, সকালে টাকা চাইলে টাকা না পেয়ে আমার ছেলের কাছ থেকে মোবাইল রেখে দেয়। পরে সিম চাইতে গেলে সন্ধ্যায় আসতে বলে। সন্ধ্যায় গেলে আমার ছেলেকে চর-থাপ্পড় মারে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *