
নারায়ণ চন্দ্র দাসের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার।
১০ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল চন্দ্র দাসের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারায়ণ চন্দ্র দাসের(৫৫) বাড়ি একই এলাকায়। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।
এলাকাবাসী জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মোঃ সবুর জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে।