
হাতিয়ায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কীর্তন চলাকালে খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কীর্তন অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান ব্যাহত হয়।
এই ঘটনা ঘটে, ১০ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ১১টার দিকে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজারের পূর্ব পাশে হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাযায়, শনিবার রাতে ধর্মীয় কীর্তন চলছিল। কীর্তন চলাকালীন কে বা কারা বাড়ির পাশে থাকা দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়।
আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কীর্তন বন্ধ রাখতে হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত সকলকে শনাক্ত দ্রুত বিচারের দাবি জানান তারা।