
ফেনী সমীর কুমার দাস (২৮) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ১১ জানুয়ারি রবিবার দিবাগত রাতে ফেনী জেলা দাগনভূঞা উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায়।
নিহত রিকশা চালকের নাম সমীর কুমার দাস (২৮)। ফেনী জেলা দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রবিবার রাতে সমির বাড়িতে না ফেরায় শহরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২ টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ির পাশে সমীরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান জানান, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা এজহার দায়ের করবেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।