
খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর বাঙালি সেটলার মুসলিমরা হামলা চালিয়েছে।
এই ঘটনা ঘটে, ১৪ জানুয়ারি বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার কমলছড়ির হেডম্যান পাড়া এলাকায়।
জানাযায়, বুধবার দুপুরে ভুয়াছড়ি থেকে এসে ১২ জন সেটলার বাঙালি মুসলিম ভূমি বিরোধের জেরে আদিবসাীদের ওপর হামলা চালায়। এ হামলায় অন্তত ৫ জন আদিবাসী আহত হয়েছে।
আহত আদিবাসীদের মধ্যে রয়েছে হেডম্যান পাড়ার থৈলাঅং চৌধুরী, নতুন পাড়ার মধু মিলন চাকমা ও তুকসি রায় ত্রিপুরা।
আহত আদিবাসীদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তুকসি রায় ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।