
বরিশাল লোকনাথ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
১৮ মার্চ বুধবার রাতে বরিশাল জেলা গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রাধা-কৃষ্ণের পিতলের মূর্তি, ঘণ্টাসহ পূজার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালে পূজারী ও স্থানীয়রা মন্দিরে এসে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গৌরনদী থানার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।