
চট্টগ্রামে গীতা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
১৮ মার্চ বুধবার মধ্যরাতে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলায় জ্যাতিশ্বরানন্দ গীতা মন্দিরে চুরির ঘটনা ঘটে।
মধ্যরাতে মন্দিরের ৭টি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একদল চোর মন্দির প্রাঙ্গণে ঢুকে একে একে সাতটি কক্ষের তালা ভেঙে ফেলে। পরে তারা মন্দিরের ভেতরে থাকা দানবাক্স, ধর্মীয় উপকরণ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সকালে মন্দিরের সেবায়েত ও স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে হতবাক হয়ে পড়েন। তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, চুরির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।