ভারত-পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কালী প্রতিমা ভাংচুর করেছে।
ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ থানার অন্তর্গত চুনাখালি শ্যামবাজার অঞ্চলে কালী ও শিবের প্রতিমা ভাংচুর করেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘সকালে এসে আমরা দেখছি, এখানে মূর্তি ভেঙে পড়ে আছে। প্রত্যেক বছর এখানে কালীপুজো হয়। এখানে পুলিশ ভ্যান থাকে। ১০০ মিটার দূরে ফাঁড়ি। সারারাত গাড়িগুলি থেকে টাকা নেয় পুলিশ। তখন পুলিশ থাকে। আর এখানে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশের দেখা পাওয়া গেল না। আজ আমরা সনাতনীরা আমাদের মূর্তি বাঁচানোর জন্য রাস্তায় নেমেছি। আমরা এর বিচার চাই।’
এই ঘটনার প্রতিবাদে জলঙ্গি রোড অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের অভিযোগ না শুনেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। জোর করে ভাঙা মূর্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। পূজা কমিটিকে মূর্তি বিসর্জনের জন্য চাপও দেয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, সতর্কতামূলকভাবে নজরদারি বজায় রেখেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।