
২০২৬ সালে সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর পূর্ণ হল। স্বাধীনতার জন্য ভারতকে অনেক মূল্য দিতে হয়েছে এবং সেই অতীত লাঞ্ছনার প্রতিশোধ নেওয়াই ভারতকে সব দিক থেকে মহান করে তুলবে।
১০ জানুয়ারি শনিবার দিল্লিতে ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অজিত ডোভাল তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন, “যে তারা ভাগ্যবান, কারণ তাঁদের জন্ম স্বাধীন ভারতে। নিজের জন্ম হয়েছিল ঔপনিবেশিক ভারতে এবং তাঁর পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে, গ্রাম ও সভ্যতা ধ্বংস করা হয়েছে। আমাদের মন্দিরগুলি লুঠ করা হয়েছে এবং আমরা অসহায়ভাবে তা দেখেছি। ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের প্রতিশোধ নিতে হবে। দেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তা নয়, অর্থনীতি ও সামাজিক উন্নয়ন—সব দিক থেকেই ভারত আবার মহান হয়ে উঠবে। আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম এবং অন্য সভ্যতার মন্দির আক্রমণ করিনি। নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন না থাকার কারণে ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। আমরা কি সেই শিক্ষা পেয়েছি? প্রতিশোধ কখনওই ভালো নয়, তবে কখনও কখনও এটি একটি বিশাল শক্তি হতে পারে। আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।”