
পাকিস্তানে ১২ বছর বয়সী হিন্দু কিশোরীকে অপহরণ করে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তর করে বিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনা ঘটে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুরখাস জেলার কোট গোলাম মুহাম্মদ তহসিলের নিকটবর্তী বুখারি ফার্ম গ্রামে।
ভুক্তভোগী কিশোরী লক্ষ্মী কোহলি(১২) বুখারি ফার্ম গ্রামের রমেশ কোহলির কণ্যা।
ভুক্তভোগী কিশোরী লক্ষ্মী কোহলি(১২) কে অপহরণ করে নিয়ে যায় বুখারি ফার্ম গ্রামের বাসিন্দা পারভেজ মারি। লক্ষ্মী কোহলিকে অপহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং বিয়ে দেওয়া হয় মুসলিম ব্যাক্তির সাথে। ধর্মান্তরের পর তাকে শাবানা শেখ নামে একটি মুসলিম নাম দেওয়া হয়।

লক্ষ্মী কোহলিকে অপহরণ করে সামারোতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে পীর ওমর জান সিরহিন্দির সামনে হাজির করা হয়। সেখানে মেয়েটিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়।
লক্ষ্মী কোহলির(১২) প্রকৃত বয়স আনুমানিক ১২ বছর হলেও ধর্মান্তরকরণ সনদে তা ১৯ বছর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।