
বাংলাদেশের জঙ্গি সংগঠন “জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB)”-এর শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আছেন বলে এক সূত্র মারপত্র জানিয়েছেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী।
সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার এক্সে হ্যান্ডেলে পোস্ট করে জানান, ২০১৪ সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশালে জেল ভ্যান থেকে সালাউদ্দিন সালেহিন কে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। তারপর থেকেই এই জঙ্গি ভারতে আত্মগোপন করে আছেন।

এই সময়কাল থেকেই এই জঙ্গি তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর আশ্রয়ে রয়েছেন।
জেএমবি বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যারা ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। ভারতে এর শাখা সক্রিয় হয়েছে বলে পূর্বে খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং ২৪ পরগনায় এই সংগঠনের স্লিপার সেল গড়ে উঠেছে।
২০১৪ সালে বাংলাদেশের জেল থেকে পালিয়ে আসার পর সালেহিনকে বিভিন্ন ছদ্মনামে (সান্নি, হাফিজুর রহমান শেখ, মাহিন) পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জঙ্গি সংগঠনের স্লিপার সেল পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় সক্রিয় রয়েছে।