
চট্টগ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে সোনা ও টাকা চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ১১ মে সোমবার রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব ব্রাহ্মণ পাড়া টেক এলাকায় করুন মেম্বারের বাড়িতে।
জানা যায়, সোমবার গভীর রাতে করুন মেম্বারের বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
পরিবারের সদস্যদের ধারণা, চুরির আগে তাদের সবাইকে ঘুমের মধ্যে অচেতন করা হয়েছিল। যার কারণে তারা কিছুই টের পাননি।
ভুক্তভোগী পরিবার দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।