
নোয়াখালীতে ডাকাতি হিন্দু নারীর কান কেটে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ১০ মে রবিবার দিবাগত রাতে নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার৭নং ওয়ার্ডের বাসিন্দা টটি বালা দাসের ঘরে।
রবিবার রাতে টটি বালা দাসের ঘরে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা ঘরে থাকা মূল্যবান আসবাব ও মালামাল লুটপাট শুরু করে। এসময় কানের দুল সহজে খুলতে না পারায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার কান কেটে দুল ছিনিয়ে নেয়।
ছিনিয়ে নেওয়া কানের দুল ছিলো ৫ আনা ওজনের। এছাড়াও ঘর থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
জনবসতিপূর্ণ এলাকায় এমন সশস্ত্র ও হিংস্র হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।