
চাঁদপুরে নবম শ্রেণির ছাত্র লিখন মজুমদার পবন নিখোঁজ।
গত ১১ মে সোমবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার খোঁজ মিলছে না।
নিখোঁজ লিখন মজুমদার পবন চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে।
নিখোঁজ লিখন মজুমদার পবন মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
এ ঘটনায় লিখনের মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। লিখনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।
পরিবারের লোকজন জানায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি চিরকুট রেখে যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি প্রতিষ্ঠিত হব, আমি এতিম’। পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয় সে। চিরকুটে লিখন বিদেশে যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথা উল্লেখ করে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
লিখনের বড় ভাই আপন বলেন, ‘তার ওপর কারও রাগ বা অভিমান নেই। পড়াশোনার জন্যও কোনো বাড়তি চাপ ছিল না। পরিবারে কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়ারহস্যজনক।’
তিনি জানান, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে লিখনের সন্ধান মেলেনি। কেউ খোঁজ পেলে জানানোর অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘জিডির সূত্র ধরে লিখনের সন্ধান চলছে। লিখনের মোবাইল ফোন নম্বর এখনও পাইনি। তবে আমরা চেষ্টা করছি।’