বাগেরহাটে ৯০টি পূজামন্ডপে বাড়তি নিরাপত্তা।

ছবি: দূর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি।
ছবি: দূর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতি।

বাগেরহাটে ৬০৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা, তার মধ্যে ৯০টি পূজা মন্ডপ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দূর্গাপূজা। এরই মধ্যে বাংলাদেশের সহ ভারতের বিভিন্ন স্থান থেকে খবর এসেছে নির্মাণাধীন দূর্গাপ্রতিমা ভাংচুরের।

এখন পর্যন্ত বাংলাদেশের ৭ টি জেলায় প্রতিমা ভাঙচুর করার তথ্য এসেছে, এর মধ্যে রয়েছে পঞ্চগড়, গাইবান্ধা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, নেত্রকোনা ও গাজীপুর।

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পাঁচটি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২৪টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম।

উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী। এবং মাঝারি ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোনা। এছাড়াও দেশের অন্য জেলাগুলোকে নিম্ন ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে সম্প্রীতি যাত্রা।

এইদিকে বাগেরহাট জেলার এসপি মো. আসাদুজ্জামান বলেন, “৬০৫টির মধ্যে ৯০টি মণ্ডপ ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *