
চট্টগ্রামে অপি দাশ(২৬) নামে এক হিন্দু যুবক কে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করেছে।
১৪ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে, চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটে।
নিহত অপি দাশ স্থানীয় মিন্টু কুমার দাশের ছেলে।
জানাযায়, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।