চট্টগ্রামে শ্রাবন্তী ঘোষকে ধর্ষণের পর গলা টিপে হত্যা।

ছবি: নিহত শ্রাবন্তী ঘোষ।

চট্টগ্রামে হিন্দু শিশু কণ্যা শ্রাবন্তী ঘোষকে(১২) ধর্ষণের পর গলা টিপে হত্যা করেছে।

এই ঘটনা ঘটে, ৬জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে চট্টগ্রাম জেলা নগরীর লালখান বাজার এলাকায়।

জানা যায়, শ্রাবন্তীর বাবা কর্মসূত্রে শহরের বাইরে থাকেন এবং মা স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার ঘটনার সময় শ্রাবন্তী তার ছোট ভাইকে নিয়ে বাসায় একাই ছিল। কাজ শেষে রাতে মা বাসায় ফিরে মেয়ের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান।

নিহতের পরিবারের অভিযোগ, শ্রাবন্তী ঘোষকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে মরদেহটি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা করা হয় নাই। মরদেহের পোস্টমর্টেমের রিপোর্ট আসার পর মামলা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *