হত্যার হুমকি দিয়ে গোপাল দত্তের গরু চুরি করে বিএনপি কর্মী।

ছবি: অভিযুক্ত বিএনপি কর্মী রফিকুল ইসলাম।

নড়াইলে গুলি করে হত্যার হুমকি দিয়ে গোপাল দত্তের গরু চুরি করে বিএনপি কর্মী।

এই ঘটনা ঘটে গত ১৪ মার্চ শনিবার রাত ১১টার দিকে নড়াইল জেলা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তের গোয়ালঘরে।

জানাযায়, রাতে গোপাল দত্তের গোয়ালঘরে গরু চুরি করতে আসলে, বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির লোকদের গুলি করার হুমকি দিয়ে গরু নিয়ে যায়।

পরে স্থানীয় মসজিদের মাইকে চুরির কথা জানিয়ে ঘোষণা দিলে গ্রামবাসী চোর চক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরের দল পালিয়ে যায়। তবে গ্রামবাসী বাগান থেকে একটি গরু উদ্ধার করেন।

ভুক্তভোগী গোপাল দত্তের গোয়াল ঘরে লাগানো সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি করলে তাদের গুলি করার হুমকি দিচ্ছে চোর চক্রের সদস্যরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ মার্চ মঙ্গলবার রাতে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা সারুলিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রফিকুল ইসলাম বিএনপি কর্মী।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সারুলিয়া গ্রামের রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *