কুমিল্লায় এনজিও অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর।

ছবি: ভুক্তভোগী হিন্দু নারী।

কুমিল্লায় এনজিও অফিসার মোঃ মিরাজ হোসেন সহ কয়েকজন সংখ্যালঘু হিন্দু নারীকে মারধর করে।

ভুক্তভোগী সংখ্যালঘু হিন্দু নারী পল্লী মঙ্গল থেকে একটি লোন নেয়। কয়েকটি কিস্তি চালিয়ে পরবর্তী কিস্তি না দিতে পারায় পল্লী মঙ্গল এর মাঠকর্মী মোঃ মিরাজ হোসেন সহ কয়েকজন রাত সাড়ে নয়টার তার বাসায় যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিম্মাদার ও কর্মীরা ভিক্টিমকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সকলে তাকে ও তার স্বামীকে মেরে চলে যায়। তখন আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।

ছবি: ভুক্তভোগী হিন্দু নারী।

এবিষয়ে ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভিক্টিম।

পল্লী মঙ্গলের কার্যালয়ে গিয়ে দেখা যায় রহস্যজনকভাবে ঘটনার পরে ম্যানেজারকে বদলি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার একে অপরকে দোষারোপ করেন। ঘটনার পরে পুলিশ তাদের ডাকলে জিম্মাদার থানায় উপস্থিত না হওয়ায় কোন ধরনের সিদ্ধান্ত নেয়া যায়নি।

এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ঘটনাটি নেক্কারজনক। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক এমটাই প্রত্যাশা তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *