
প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে(১৫) ধর্ষণ করে বাঙালি সেটলার মুসলিম ছেলে মো. সাইফুল ইসলাম তোশিফ(১৬)।
এই ধর্ষণের ঘটনা ঘটে, ১৫ মে শুক্রবার সকালে রাঙামাটি জেলা সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চংড়াছড়ি গ্রামে।
ধর্ষক মো. সাইফুল ইসলাম তোশিফ(১৬) পাশ্ববর্তী রিজার্ভ বাজারের পুরানবস্তি এলাকার মো. সেলিমের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে ভুক্তভোগী কিশোরী নিজেদের বাড়ির ভেতর বিদ্যালয়ের বাড়িকাজ (অ্যাসাইনমেন্ট) করছিল। পরিবারের লোকজন কাজে যাওয়ায় বাড়িতে সে একাই ছিল। এ সময় বাড়ির উঠান দিয়ে এক ব্যবসায়ীর মাছ আনতে ৭-৮ জন সেটলার বাঙালি হেঁটে যায়। তাদের মধ্য থেকে মো. সাইফুল ইসলাম তোশিফ পানি খাবে বলে ওই কিশোরীর বাড়িতে যায় এবং কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশে থাকা গ্রামবাসীরা ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে।
পরে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামবাসীরা মিলে অভিযুক্ত সাইফুল ইসলাম তোশিফকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
ভুক্তভোগী কিশোরীকে জেলা ভিকটিম সাপোর্ট সেন্টারে থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।