চাকরির প্রলোভন দেখিয়ে রূপসী রানী সরকারের ৬ লক্ষ টাকা আত্মসাত।

ছবি: ভুক্তভোগী রূপসী রানী সরকার।

চাকরির প্রলোভন দেখিয়ে রূপসী রানী সরকারের কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছে এনামুল ইসলাম। পরবর্তীতে চাকরি না দেওয়ায়, টাকা ফেরত চাইলে রূপসী রানী সরকারকে কুপিয়ে হত্যা চেষ্টা করে এনামুল।

এই ঘটনা ঘটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তের আনিয়া গ্রামে। ভুক্তভোগী রূপসী রানী সরকার একই গ্রামের জনক চন্দ্র সরকারের স্ত্রী।

অভিযুক্ত এনামুল ইসলাম চাঁদপুর জেলা কচুয়া উপজেলার মৃত সিকান্দার আলীর ছেলে। বর্তমানে বসবাস করে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকায়।

জানাযায়, রূপসী রানী সরকার কে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এনামুল ইসলাম মোট ৬ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে চাকরি না দেওয়ায়, টাকা ফেরত চাইলে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত ব্যক্তি। এক পর্যায়ে দা নিয়ে ভুক্তভোগী নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরল মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *