ব্যবসায়ী নারায়ণ পাল কে জবাই করা হত্যা।

ছবি: নিহত নারায়ণ চন্দ্র পাল।

ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল(৪২) কে জবাই করা হত্যা করেছে।

এই হত্যাকাণ্ড ঘটে ৬ অক্টোবর সোমবার রাত প্রায় ১০টা থেকে ১১টার মধ্যে নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলার বসুন্ধরা মোড়ের নারায়ণ স্টোরে।

নিহত নারায়ণ চন্দ্র পাল মোহনগঞ্জ থানার পেছনে রাউৎপাড়া এলাকার নিরো চন্দ্র পালের ছেলে। তার দুই হাত ও পেটেও দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।

নিহতের স্ত্রী লিপি রানী পাল জানান, রাত ১১ টার পরে খবর পেয়ে নিহতের দুই ছেলে অভিজিৎ পাল ও অভিষেক পালকে নিয়ে দোকানে গিয়ে দেখেন নারায়ণকে কে বা কারা দোকানের ভেতরে গলা কেটে হত্যা করেছে।
নারায়ণের কোন শত্রু ছিলনা। তবে তার দোকানে কাউকে বাকী দিতনা এ নিয়ে কিছু বাজে মানুষ তার প্রতি ক্ষোভ ছিল। লিপি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

প্রতিবেশি বিমল পাল, ও রিকশা চালক জুয়েল জানান, রাত ১১ টায় বিড়ি কিনতে দোকানে গিয়ে ডাক দেন, পরে সারা না পেলে ৪ /৫ জন লোক দোকানের ভেতরে গিয়ে দেখেন নারয়নের গলা কাটা রক্তাক্ত লাশ পরে আছে। পরে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা এসে পুলিশে খবর দেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, সোমবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়।। দ্রুতই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *