রাজমিস্ত্রি সুমন্ত বিশ্বাসের মরদেহ উদ্ধার।

ছবি: রহস্যজনক মরদেহ।
ছবি: রহস্যজনক মরদেহ।

পচা দিঘী থেকে ভাসমান অবস্থায় রাজমিস্ত্রি নিখোঁজ সুমন্ত বিশ্বাস (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার সকালে, বাগেরহাট জেলা সদরের একটি দিঘী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাট জেলা চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

মঙ্গলবার সকালে পচা দিঘীতে মৃত দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহমুদ উল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *