
মন্দির থেকে বিগ্রহের স্বর্ণালংকার, কষ্টি পাথরের তৈরি শালগ্রাম শিলা সহ পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
মন্দিরে চুরির ঘটনা ঘটে, ১২ অক্টোবর রোববার রাতে, যশোর জেলা কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ের মন্দিরে।
বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ বলেন, রোববার রাতে চোরেরা বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ের কালীমন্দির, জগন্নাথ মন্দির, শিব মন্দিরের তালা ভেঙে বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকার, কষ্টি পাথরের তৈরি শালগ্রাম শিলাসহ পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।