
সিরাজগঞ্জে হিন্দু গৃহবধূ অমিতা রানীর (৪০) মরদেহ উদ্ধার।
১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকা থেকে অমিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অমিতা রানী একই এলাকার জীবন কুমারের স্ত্রী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল রহস্যটি জানা যাবে।