নিখোঁজ জেলে বিপ্লব বিশ্বাস মরদেহ উদ্ধার

ছবি: নিহত বিপ্লব বিশ্বাস।

নিখোঁজের পাঁচ দিন পর জেলে বিপ্লব বিশ্বাসের (৩৩) মরদেহ উদ্ধার

১৩ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকার কুশিয়ারা নদী থেকে জেলে বিপ্লব বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব বিশ্বাস একই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

জানাযায়, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় বিপ্লব বিশ্বাস (৩৩)। নিখোঁজের পাঁচ দিন পর ১৩ অক্টোবর সোমবার রাতে বিপ্লব বিশ্বাসের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *