নিখোঁজ জেলে শ্রীকৃষ্ণ দাসের মরদেহ উদ্ধার।

ছবি: নিহত শ্রীকৃষ্ণ দাস।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর জেলে শ্রীকৃষ্ণ দাসের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৯ অক্টোবর রবিবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে জেলে শ্রীকৃষ্ণ দাসের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রীকৃষ্ণ দাস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন সদরের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।

জানাযায়, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ দাস নিজের বাড়ির পাশের ধনু নদীতে একটি ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে অন্যান্য জেলেরা দেখতে পান, তার নৌকায় জাল ও মোবাইল ফোন পড়ে আছে, কিন্তু তিনি নেই। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
পরে রবিবার সকালে নদী থেকে ভাসমান অবস্থায় শ্রীকৃষ্ণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, “রবিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *