ব্যবসায়ী বিপ্লব কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট।

ছবি: ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব কর্মকার।

পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

১৮ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেলা সদর উপজেলার করটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিপ্লব কর্মকার করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে।

জানাযায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা আহত বিপ্লবকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *