
খাগড়াছড়ি পুকুর থেকে কৃষ্ণ দে’র রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে, এটি হত্যাকাণ্ড না অন্য কিছু?
৭ মে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুর থেকে পরিবহন শ্রমিক কৃষ্ণ দে’র (৫২) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত কৃষ্ণ দে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে বাসের শ্রমিক হিসেবে কাজ করতেন এবং খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।