মুসলিম কোয়ার্টার থেকে শুক্লা সেনের রহস্যজনক মরদেহ উদ্ধার।

ছবি: নিহত শুক্লা সেন।

মৌলভীবাজারে মুসলিম কোয়ার্টার এলাকা থেকে শুক্লা সেনের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ মে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সেন মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষ্মী রানী সিনহার মেয়ে। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন। চাকরির সুবাদে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসায় একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে ভেতরে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *