দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

ছবি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

২৭ আগষ্ট বুধবার রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজধানী ঢাকার খিলক্ষেতে জোয়ার সাহারা মৌজায় মুসলিমদের জন্য দুটি মসজিদ ও হিন্দুদের জন্য একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে এবং মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের বেহাত হয়ে যাওয়া দেবোত্তর সম্পত্তি যেগুলো নিয়ে আদালতে কোনো মামলা-মোকদ্দমা নেই এরূপ সম্পত্তি উদ্ধারে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে।

এইসময় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, ‘অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এটা অপরাধ। একাজে কোনো ধর্ম নেই, অধর্ম রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানাই আপনারা নায্য দাবি-দাওয়াগুলো মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *