
সিলেটে ব্যবসায়ী বিজিত লাল দাসের ১৫ লাখ টাকা ছিনতাই।
ছিনতাইয়ের ঘটনা ঘটে ৫অক্টোবর রোববার রাত পৌনে ১২টার দিকে সিলেট জেলা নগরীর ফাজিলচিশত এলাকায়।
ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সিলেট জেলা নগরীর সুবিদবাজার এলাকার এসবি কমিউনিকেশনের স্বত্বাধিকারী।
বিজিত লাল দাস জানান, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর গতি রোধ করে। পরে তারা বিজিত লালকে মারধর করে সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতালে গিয়ে আহত বিজিত লাল দাসের সঙ্গে কথা বলে তারা।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে। তিনি থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।