
চাঁদপুর জেলায় সুজন দেবনাথের রহস্যজনক মরদেহ উদ্ধারের পর রাতে মঙ্গল হরিজনের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে চাঁদপুর জেলা শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের চতুর্থ তলার টয়লেট থেকে মঙ্গল হরিজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মঙ্গল হরিজন চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, গতকাল নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে ফেরেননি মঙ্গল। এ কারণে খোঁজ নিতে ব্যাংকটিতে যান মঙ্গলের ছেলে। সেখানকার দারোয়ান ছেলেকে জানান, মঙ্গল বাড়ি চলে গেছেন। এরপরও মঙ্গলের ছেলে কয়েকবার খোঁজ নিতে যান। একপর্যায়ে দারোয়ান ব্যাংকের ভেতরে টয়েলেটে গিয়ে মঙ্গলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মঙ্গলকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত কাল ৮ অক্টোবর বুধবার বিকালে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের তালুকদার বাড়ির পাশে জলাবদ্ধতাময় কৃষি জমির পানি থেকে ভাসমান অবস্থায় সুজন দেবনাথের(৩০) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।