ব্যবসায়ী বৈদ্য নাথের রহস্যজনক মরদেহ উদ্ধার।

ছবি: নিহত বৈদ্য নাথ।

সুপারী বাগান থেকে প্রবীন পাট ব্যবসায়ী বৈদ্য নাথের (৮০) রহস্যজনক মরদেহ উদ্ধার।

মরদেহ উদ্ধার করা হয় ৮ অক্টোবর বুধবার সকালে সাতক্ষীরা জেলা তালা উপজেলার সুজনসাহা বাজারের পাশের একটি সুপারী বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০) সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজার সংলগ্ন নাথপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ব্যবসায়ীক প্রয়োজন মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী আজিজুর মোড়লের বাড়ি থেকে টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বৈদ্য নাথ। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে সুপারি বাগানে থেকে বৈদ্য নাথের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা পাট ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে অথবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হতে পারে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *