গাজীপুরে অসিত সাহার রহস্যজনক মরদেহ উদ্ধার।

ছবি: রহস্যজনক মরদেহ।
ছবি: রহস্যজনক মরদেহ।

নিরালা গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেল থেকে অসিত সাহার (৩৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর জেলা টঙ্গী থানার টঙ্গী রেলস্টেশন এলাকার নিরালা গেস্ট হাউজ থেকে রহস্যজনক মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অসিত সাহা মানিকগঞ্জ জেলা সদরের ৮৮ গদারপট্টি এলাকার অজিত সাহার ছেলে।

পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে যুবক অসিত সাহার লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির পাশেই তার মানিব্যাগ ও মোবাইল পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক ( তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *