আদিবাসী কলেজছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশী মোহাম্মদ আলী।

ছবি: ধর্ষণ।
ছবি: ধর্ষণ।

আদিবাসী কলেজছাত্রীকে(১৮) প্রতিবেশী মোহাম্মদ আলী(৬০) জোরপূর্বক ধর্ষণ করেছে।

ধর্ষণের ঘটনা ঘটে, ৭অক্টোবর মঙ্গলবার রাতে, নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলায়।

ধর্ষণের ঘটনায় গত ১২ অক্টোবর রোববার বিকেলে ভুক্তভোগী আদিবাসী ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় এ মামলা করেছেন।

ভুক্তভোগী আদিবাসী ছাত্রী স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার একই পাড়ার বাসিন্দা। পেশায় একজন কবিরাজ।

জানাযায়, ভুক্তভোগী আদিবাসী ও ছাত্রীর বাবাকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে ভুক্তভোগী ছাত্রী কে কুপ্রস্তাব দেন মোহাম্মদ আলী। পরে গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগী ছাত্রীকে মুখ চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান মোহাম্মদ আলী।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *