
৯ মাসের অন্তঃসত্ত্বা কনিকা মণ্ডলের(৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকালে, সাতক্ষীরা জেলা পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কনিকা মণ্ডল একই এলাকার অমলিন্দ মণ্ডলের স্ত্রী।
জানাযায়, সোমবার সকালে কনিকা মণ্ডলের মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।