
ফরিদগঞ্জে মা জুয়েলার্স থেকে প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
১৫ অক্টোবর বুধবার গভীর রাতে, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে অবস্থিত মন্টু কর্মকারের “মা জুয়েলার্সে” এই চুরির ঘটনা ঘটে।
মন্টু কর্মকার জানান, রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে স্বর্ণের বোল্ট ভেঙে প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।
দোকানের কর্মচারী নান্টু কর্মকার জানান, গত রাতে প্রায় ৯টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে শুনি দোকানে চুরি হয়েছে। আনুমানিক শত ভরিরও বেশি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার খতিয়ে দেখছি কি পরিমান স্বর্ণ চুরি হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।