
মুসলিম সহকর্মী আলতাফ শাহনেওয়াজের যৌনহয়রানির বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণময়ী বিশ্বাস।
১৮ অক্টোবর শনিবার সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসায় ভুক্তভোগী স্বর্ণময়ী বিশ্বাস (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বর্ণময়ী বিশ্বাস।
স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়।
ভুক্তভোগী স্বর্ণময়ী বিশ্বাস অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায়, ভুক্তভোগী স্বর্ণময়ী বিশ্বাস তার কর্মস্থল ঢাকা স্ট্রিমের বাংলা বিভাগ প্রধান আলতাফ শাহনেওয়াজের যৌনহয়রানির শিকার হন। স্বর্ণময়ী বিশ্বাস যৌনহয়রানির ঘটনায় আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌননিপীড়নের অভিযোগ করেছিলেন। পরে অভিযুক্ত যৌননিপীড়ককে শাস্তি দেওয়ার পরিবর্তে সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ তাকে পুনর্বহাল করেছেন, যা মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। তাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন স্বর্ণময়ী বিশ্বাস।