শেকৃবি শিক্ষার্থী ধনীশ্রী রায়কে বহিষ্কার।

ছবি: ভুক্তভোগী শিক্ষার্থী ধনীশ্রী রায়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী ধনীশ্রী রায়কে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উস্কানির অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী ধনীশ্রী রায়কে এক সেমিস্টারের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ধনীশ্রী রায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, স্নাতকোত্তর ২য় সেমিস্টারে (জুলাই–ডিসেম্বর/২৫) অধ্যয়নরত শিক্ষার্থী ধনীশ্রী রায় গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই শাস্তি প্রদান করা হয়েছে‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *