চট্টগ্রাম কালী মন্দিরে চুরি করে আবুল হাশেম।

ছবি: কালী মন্দির।

চট্টগ্রাম কালী মন্দিরে থেকে স্বর্ণলংকার ও দান বাক্সের টাকা চুরি করে আবুল হাশেম।

এই ঘটনা ঘটে, ৮ নভেম্বর শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার সদরঘাট কালী মন্দিরে।

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য বলেন,’মন্দিরে কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রূপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়েছে। এছাড়া মন্দিরের দানবাক্স ভেঙে টাকা-পয়সাও নিয়ে গেছে। মন্দিরে সমবেত ভক্তদের দেওয়া ১ লাখ টাকা দানবাক্সে ছিল।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মন্দিরের টিনের চালের উপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোর। মন্দির কর্তৃপক্ষের তথ্যানুযায়ী প্রতিমার ৬ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপা চুরি হয়েছে এবং প্রায় ১ লাখ টাকা চুরি হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ইতিমধ্যে আবুল হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *