
রোড জিহাদ: হিন্দু স্কুলশিক্ষক রূপজিত কর রাজু (৩৬) কে ট্রাক চাপা দিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনা ঘটে ৭ ডিসেম্বর রবিবার সকালে হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে।
নিহত হিন্দু স্কুলশিক্ষক রূপজিত কর রাজু (৩৬) হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
জানা গেছে, রূপজিত সকাল ৭টার দিকে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। এ সময় শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক রূপজিত এবং তাঁর সঙ্গে থাকা সুরঞ্জন দেব নামের আরেক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষকের মৃত্যুতে মিরপুর সানশাইন মডেল হাইস্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সকালে একটি ট্রাকের চাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।