হাদিকে কটূক্তির অভিযোগে পলিটেকনিক শিক্ষার্থী মনমোহন রায় বহিষ্কার।

ছবি: বহিষ্কার আদেশ।

ওসমান হাদিকে কটূক্তির অভিযোগে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থী মনমোহন রায় কে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

২১ ডিসেম্বর রবিবার অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।

বহিষ্কার হওয়া ভুক্তভোগী মনমোহন রায় দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটটের টেকনোলজি-পাওয়ার বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে তিনি পোস্ট করেন ‘হেডশর্ট ডান মেডিকিট নিয়ে আর কতক্ষণ’। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ ডিসেম্বর বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ ওয়াদুদ মন্ডলকে শিক্ষার্থীরা দ্রুত বহিষ্কারের দাবি জানান।

তার কয়েক ঘণ্টা পর মনমোহন রায়ের বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বহিষ্কারের বিষয়টি পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *