বাংলাদেশে আবারও হিন্দু যুবক কে হত্যা করেছে মুসলিম যুবক।

ছবি: হত্যা।

বাংলাদেশ আবারও হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাস (৪২) কে গুলি করে হত্যা করেছে নোমান মিয়া নামে এক মুসলিম যুবক।

২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান ‘সুলতানা সোয়েটার্স লিমিটেড’ কারখানায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে।

অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

তারা দুজনই ওই কারখানায় কর্মরত ছিলেন।

জানাযায়, কারখানায় মোট ২০ জন আনসার সদস্য কর্মরত। ঘটনার সময় আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একই কক্ষে পাশাপাশি বসে ছিলেন। এ সময় নিজের শটগান তাক করে নোমান বলেন, ‘দাদা গুলি করে দেই?’ এরপরই গুলি করে দেয়, গুলি বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত নোমান মিয়াকে আটক করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত সরকারি আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *